1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি জয়পুরহাট জেলা পরিষদের তহবিলের বই পেলেন শিক্ষার্থী মোরসালিন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে ৫৩ বিজিবি’র উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন ঝিকরগাছায় ছাত্রশিবিরের আয়োজনে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেবিদ্বারে শতাধিক গ্রাহকের লাখ টাকা নিয়ে পিডিবিএফ মাঠকর্মী উধাও হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে জিপি-এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা নাসিরনগরে বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,মহিলাসহ আহত অর্ধশতাধিক ‎
শিরোনাম:
ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক পারিবারিক কলহের জেরে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে দুই ধারালো হাসুয়াসহ এক তরুণ আটক হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক তরুণের নাম শাকিল আহাম্মেদ (২৮)। তিনি কালাই উপজেলার ছত্রগ্রাম এলাকার বাসিন্দা। তার দুলাভাই মিনহাজুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, কালাইয়ের ছত্রগ্রামের মিনহাজুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে পারিবারিক কলহ থেকে মারামারির ঘটনা ঘটে। এর জেরে শনিবার মিনহাজুল বিষপান করলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। বোনকে শারীরিক নির্যাতনের খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই শাকিল আহাম্মেদ দুই হাতে দুটি হাসুয়া নিয়ে সরাসরি হাসপাতালে ঢুকে পড়েন।

অভিযোগে ‎শাকিল জানান, তার বোনকে প্রায়ই মারধর করতেন মিনহাজুল। শনিবারও বোনকে মারধর করে মিনহাজুল বিষপান করে হাসপাতালে ভর্তি হন। এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে দুলাভাইকে কোপানোর জন্য দুটি হাসুয়া নিয়ে হাসপাতালে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো দুটি বড় হাসুয়া হাতে এক তরুণকে ওয়ার্ডে ঢুকতে দেখে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শাকিল হন্তদন্ত হয়ে দুলাভাই মিনহাজুলের বেডের দিকে ধেয়ে যান। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীর স্বজনেরা তাকে ধরে অস্ত্র দুটি কেড়ে নেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

‎জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দুটি হাসুয়াসহ এক তরুণকে আটক করে থানায় আনা হয়েছে। ওই তরুণ বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার দুলাভাইকে কোপাতে গিয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews