
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
“মেধা সততা দেশপ্রেমে এগিয়ে ইনসাফের বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় মাটিকোমরা হাইস্কুলের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি তার বক্তব্যে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা এবং মুবারকবাদ জানান। সেই সাথে তাদের উত্তোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ কল্যাণকর দেশ ও সমাজ গঠনে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন।
হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
এ সময় অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান, মাওলানা রেজাউল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ ও গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাজিরবাগ ইউনিয়ন থেকে এসএসসি /দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনাস্মারক ক্রেস প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জামায়াতের এ ধরণের অনুষ্ঠান অত্র ইউনিয়নে আয়োজিত হওয়ায় স্থানীয় সকল মহলে বিশেষ সাড়া পড়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, এমন গৌরবময় অনুষ্ঠান আগামীদিনে ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় পথপ্রশস্থ করবে। পরে অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply