1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি জয়পুরহাট জেলা পরিষদের তহবিলের বই পেলেন শিক্ষার্থী মোরসালিন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে ৫৩ বিজিবি’র উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন ঝিকরগাছায় ছাত্রশিবিরের আয়োজনে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেবিদ্বারে শতাধিক গ্রাহকের লাখ টাকা নিয়ে পিডিবিএফ মাঠকর্মী উধাও হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে জিপি-এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা নাসিরনগরে বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,মহিলাসহ আহত অর্ধশতাধিক ‎ নানা আয়োজনে সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ধুনটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শুভ শোভাযাত্রা অনুষ্ঠিত ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’ রাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নদীতে পোনামাছ অবমুক্ত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীকে বাঁচানো গেল না বেলকুচি পৌর বাসির নিরাপত্তার স্বার্থে স্থাপন করা হয় সিসি টিভি ক্যামেরা,সেই নিরাপত্তার চোখ এখন অকেজ ধুনটে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সিরাজগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম:
পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি জয়পুরহাট জেলা পরিষদের তহবিলের বই পেলেন শিক্ষার্থী মোরসালিন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে ৫৩ বিজিবি’র উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন ঝিকরগাছায় ছাত্রশিবিরের আয়োজনে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেবিদ্বারে শতাধিক গ্রাহকের লাখ টাকা নিয়ে পিডিবিএফ মাঠকর্মী উধাও হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে জিপি-এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা নাসিরনগরে বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,মহিলাসহ আহত অর্ধশতাধিক ‎

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে ৫৩ বিজিবি’র উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

​মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ”— এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে শুরু হয়েছে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’।
​রবিবার ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,
​”সীমান্ত এলাকায় বসবাসরত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫৩ বিজিবির উদ্যোগে বিভিন্ন ধরনের যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষিত বেকার যুবকদের কারিগরি দিক থেকে দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এসব প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা যেমন নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন, তেমনি সমাজে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।”
​মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষায় এই ইতিবাচক প্রয়াস নেয়া হয়েছে।
৫৩ বিজিবি সূত্র জানিয়েছেন, সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন সাধনে বিজিবি নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার এই উদ্যোগ সীমান্ত এলাকার বেকারত্ব দূর করার পাশাপাশি যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
​সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক ধারা অব্যাহত রেখে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। একই সাথে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজিবি’র ​এই মহতী উদ্যোগ জেলার সচেতনমহল ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews