
নিজস্ব সংবাদদাতাঃ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর
কাজিপুর জোনাল অফিসের লাইন শ্রমিক শামীম রেজা কর্মরত অবস্থায় HT. তে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ করেছেন।
৩ রা জুলাই বিকেলে কাজিপুর উপজেলার কবিহার গ্রামে বিদ্যুৎ সংযোগ লাইনে কাজ করার সময় দুর্ঘটনাবসত বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। পরে খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত লাইন শ্রমিক সিরাজগন্জ জেলার কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে,চকপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র শামীম রেজা।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিহতের স্ত্রী স্বর্না খাতুন এ বিষয়ে থানায় অপমৃত্যুর ( ইউডি) মামলা দায়ের করেন।এ দুর্ঘটনায় আরেক কর্মী আহত হয়েছেন।
Leave a Reply