1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি জয়পুরহাট জেলা পরিষদের তহবিলের বই পেলেন শিক্ষার্থী মোরসালিন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে ৫৩ বিজিবি’র উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন ঝিকরগাছায় ছাত্রশিবিরের আয়োজনে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেবিদ্বারে শতাধিক গ্রাহকের লাখ টাকা নিয়ে পিডিবিএফ মাঠকর্মী উধাও হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে জিপি-এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা নাসিরনগরে বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,মহিলাসহ আহত অর্ধশতাধিক ‎
শিরোনাম:
ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর ১২৯তম জন্মবার্ষিকী আজ

  • প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

ফিচার ডেস্কঃ উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর আজ ১২৯তম জন্মবার্ষিকী।

তিনি ১৮৯৪ সালের ০১ সেপ্টেম্বর টাংগাইল জেলার ভূঞাপুর উপজেলার অন্তর্গত বিরামদি (বর্তমানে শাহবাজনগর) গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স ও এমএ পাশ করেন এবং ১৯২৩ সালে আইনে বিএল ডিগ্রী নেন। করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খাঁন পন্নী( চাঁন মিয়া) সাহেবের আর্থিক পৃষ্ঠপোষকতা ও ইবরাহীম খাঁর ঐকান্তিক চেষ্টায় করটিয়ার বুকে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় করটিয়া সাদত কলেজ এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে তিনি একটানা ২২ বছর দায়িত্ব পালন করেন। তদানীন্তন সময়ে করটিয়া সাদত কলেজ বাংলার আলীগড় হিসাবে পরিচিত পায়।

অবিভক্ত বাংলা ও আসামে সাদত কলেজই মুসলমান প্রতিষ্ঠিত প্রথম কলেজ এবং ইবরাহীম খাঁই প্রথম মুসলমান প্রিন্সিপাল।১৯৭৮ সালের ২৯ মার্চ তিনি পরলোকগমন করেন।

তিনি ১৯৪৮ সাল হতে ১৯৫৩ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, বাংলা একাডেমির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা, মিরপুর সরকারি বাংলা কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও ১৯৪৮ সালে ভূঞাপুর কলেজ( বর্তমানে ইবরাহীম খাঁ সরকারি কলেজ) প্রতিষ্ঠা করেন।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও অন্যতম পরিচালক ছিলেন। তিনিই প্রথম কৃষকদের মাঝে ঋন বিতরনের জন্য পার্লামেন্টে বিল উত্থাপন করেন।

১৯৪৮ সালে ঢাকায় টাংগাইল মাহফিল( বর্তমানে টাংগাইল জেলা সমিতি) প্রতিষ্ঠা করেন ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।ভূঁঞাপুর পাইলট উচ্চবালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, ভূঁঞাপুর আলিয়া ও হাফেজিয়া মাদ্রাসা, চক্ষু হাসপাতালসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

১৯৭৭ সনে বাংলাদেশ সরকার তাঁকে’একুশে পদক’ প্রদান করে। ১৯৭৫ সালে বাংলা একাডেমী কতৃর্ক জাতীয় সংবর্ধনা, ১৯৭৭ সালে কায়কোবাদ সাহিত্য মজলিশ হতে গণ সংবর্ধনা এবং ২০১৫ সালে বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় উদযাপন কমিটি কতৃর্ক মরণোত্তর শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা দেওয়া হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সরকারী খেতাব’ তমঘায়ে কায়েদে আজম’ উপাধি পত্রিকায় বিবৃতির মাধ্যমে বর্জন করেন। ১৯৩৮ সালে ইবরাহীম খাঁ খান বাহাদুর উপাধি পান, পরাধীন দেশে এই খেতাব তিনি গ্রহন করেননি এবং ১৯৪৩ সালে তা বর্জন করেন। সম্প্রতি প্রকাশিত ‘ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে’ বঙ্গবন্ধু কৃতজ্ঞচিত্তে প্রিন্সিপাল ইবরাহীম খাঁকে স্মরণ করেছেন।

প্রিন্সিপাল ইবরাহীম খাঁ রচিত উল্লেখযোগ্য কয়োকটি গ্রন্থ হচ্ছে, বাতায়ন, ইস্তান্বুল যাত্রীর পত্র, মানুষ, পাখির বিদায়, রাসূলের দেশে (বর্তমানে বাংলাদেশে স্কুলপাঠ্য), কাফেলা, নসর পেয়াদা, বৌ বেগম, লিপি সংলাপ, কামাল পাশা, আনোয়ার পাশা, ঋণ পরিশোধ, আলু বোখারা, গল্পে ফজলুল হক,ইসলাম সোপান, ইসলামের মর্মকথা, খালেদার সমর স্মৃতি, শাহনামা,গল্প দাদুর আসর, ছোটদের মিলাদুন্নবী,A peep into Rebel Poet, To my students, Anecdotes from Islam, Gleanings in golden fields. এরমধ্যে Anecdotes from Islam ইন্দোনেশিয়ায় স্কুল পাঠ্য এবং মালায়লম ও ইন্দোনেশীয় ভাষায় অনূদিত হয়েছে।

“প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ফাউন্ডেশন ও ‘ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুরের’ উদ্যোগে আজ তাঁর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ইবরাহীম খাঁর’ কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরম করুনাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আমিন।

লেখাঃ ডাঃ মোসাদ্দেক হাবিব

দৌহিত্র,স্যার ইব্রাহিম খাঁ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews