1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬”
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ

কুলাউড়া’র সংসদীয় আসনে চমক দেখাতে পারেন শিপলু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :- আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চুড়ান্ত হয়নি। অসমাপ্ত রয়েছে নির্বাচনী আসনগুলোর সীমানা নির্ধারণ। তবে প্রধান উপদেষ্টা ড.মো: ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনের ডেডলাইন ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মৌলভীবাজার -২ সংসদীয় আসনে নির্বাচনের নিরুত্তাপ হাওয়া বইতে শুরু করেছে।

কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে মৌলভীবাজার -২ কুলাউড়া আসন। এখানের ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। সকল দলের অংশগ্রহণে বিগত ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি’র প্রার্থী নবাব আলী আব্বাস খান। ২০১৮ সালের পাতানো নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরাম এর প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর এমপি নির্বাচিত হন। এছাড়া ২০১৪ সালের আওয়ামী লীগ সরকারের পাতানো একদলীয় নির্বাচনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল মতিন(স্বতন্ত্র) এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।

জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে সারাদেশের মানুষ যখন উদ্বীগ্ন ঠিক এই সময়ে মৌলভীবাজার -২ ( কুলাউড়া) আসনে ধানের শীষের প্রার্থীতা নিয়ে চলছে প্রার্থীদের সরব প্রচারণা। এই প্রচারণায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- এড.আবেদ রাজা, শওকতুল ইসলাম শকু, ড.সাইফুল আলম চৌধুরী, আব্দুল আহাদ, সৈয়দ জোবায়ের আলী, সিদ্দিক হোসেন রুবেল ও আবু সাইদ।

এমন প্রচারণায় বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা বলছেন, “দলকে সু সংগঠিত করার লক্ষ্যে আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে বিএনপি’র কাউন্সিল চলছে। দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সচেতন কর্মীরা যখন এই কাউন্সিল ও সম্মেলন নিয়ে ব্যাস্ত ঠিক সে সময় দলের হাইকমান্ড কে উপেক্ষা করে কিছু অসাধু মিডিয়া কর্মীদের ভাগিয়ে যে যার মতো সংবাদ তৈরী করে আগাম প্রচারণা চালাচ্ছেন। যা দলের জন্য ভালো লক্ষ্মণ নয়।” তবে দল প্রার্থী হিসেবে  যাকে হাজির করবে তাকে নির্বাচিত করতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন তারা।

এদিকে সবকিছু ছাপিয়ে আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে চমক দেখাতে পারেন কাদিপুরের স্থায়ী বাসিন্দা, বিএনপির চেয়াপারসন এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য, ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি ও সাবেক ছাত্রনেতা বদরুল আলম চৌধুরী শিপলু। যিনি কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানের বিশ্বস্ত শিপলু’কে দল থেকে মনোনীত করা হলে তিনি তার অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলাউড়া বিএনপিকে আধুনিক তথা শক্তিশালী করার পাশাপাশি সমাজে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জবাবদিহিতামূলক প্রশাসন, বিচারব্যবস্থা ও মানুষের প্রত্যাশা পূরণ করে গণঅভ্যুত্থানের সুফল ঘরে ঘরে পৌছাবে বলে মনে করছেন স্থানীয় জনগন ও বিএনপির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews