1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬”
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ

যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না- জি কে গউছ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যাদের জামানত হারানোর ভয় আছে তারাই জাতীয় সংসদ নির্বাচন পেছাতে চায়। যারা দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সাহস রাখে না, যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন, ভবিষ্যতেও বিএনপির ছায়ায় থেকে এমপি হতে চায়, তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমালেপন করতে চায়। এই সমস্ত বর্ণচোরা, দুর্নীতিবাজ, লুটেরাদের চিহ্নিত করে আমরা রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করব, ইনশাআল্লাহ। তিনি বুধবার (১৬ জুলাই)রাতে হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ২টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জি কে গউছ আরও বলেন- দেশের প্রয়োজনে দেশের মানুষের কল্যাণে বিএনপি সব সময় দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এ জন্য বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আকাশচুম্বি। বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা বসে নেই, তাদের চক্রান্তের কারনেই শহীদ প্রেসিডেন্ট শহীদ হয়েছেন। তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার ঘরে দাঁড়িয়েছিল। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি ৩ বার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে।

তিনি বলেন- দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না। বিএনপি প্রতিহিংসা পরায়ন রাজনীতি করে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের সঙ্গে থাকুন, মানুষকে সঙ্গে রাখুন। মানুষের ভালোবাসা ছাড়া, মানুষের সমর্থন ছাড়া রাষ্ট্র মতায় যাওয়ার কোনো সুযোগ নেই। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমার বাচ্চু, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদত, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক এম এ মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews