1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শেরপুরের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

জানা যায়, শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ফেসওয়াশ, জিলেট ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় এবং গরু পাচারের চেষ্টা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, ১টি গরু ও ৪টি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৫১ লাখ ১৪ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ‘শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews