
কুমিল্লা প্রতিনিধি :মোঃ আমজাদ হোসেনঃ কুমিল্লা নগরীতে সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ হানিফ মিয়া ওরফে আনু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে নগরীর কাটাবিল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক হানিফ মিয়া কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযানে জব্দকৃত সামগ্রী
অভিযানের সময় সেনা সদস্যরা হানিফের কাছ থেকে উদ্ধার করে—
১ হাজার ৮৯৭ পিস ইয়াবা
২০ গ্রাম গাঁজা
১ বোতল ফেনসিডিল
দুটি চাইনিজ কুড়াল
একটি রামদা
দুটি চাপাতি
একটি সিজার
পুলিশের বক্তব্য
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন—
“সেনাবাহিনীর অভিযানে আটককৃত হানিফ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতে প্রেরণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত।
Leave a Reply