1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

হবিগঞ্জে কলেজ ছাত্রীর নিখোঁজ নিয়ে বাড়ছে রহস্য

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী লাবনী আক্তার (১৬) নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগদ টাকা, কিছু স্বর্ণালংকার ও কাপড়-চোপড় নিয়ে নিজ বাড়ি থেকে হবিগঞ্জের উদ্দেশে বের হয় লাবনী। পরদিন (৪ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের দিন রাত সাড়ে ১১টার দিকে লাবনীর বড় ভাই ছোট বোনের মোবাইল নাম্বারে ফোন করলে সে রিসিভ করে জানায়, যেখানে গিয়েছে সেই জায়গার গেইট মালিক তালা দিয়ে দিয়েছেন। সে বের হতে পারছেনা। তবে সঠিক স্থানের নাম বলতে পারেনি। শুধু ‘হবিগঞ্জ শহরের রাজনগর’ শব্দটুকু বোঝা গিয়েছিলো বলে পরিবারের দাবি। এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর লাবনীর মা ও ভাইরা হবিগঞ্জ শহরের বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে খুঁজেছেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। লাবনী উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার বাসিন্দা।

পরবর্তীতে বাড়িতে লাবনীর খাতা-বই তল্লাশি করে মা’র উদ্দেশে লেখা ৪ পৃষ্ঠার একটি চিঠি পাওয়া যায়। তাতে লাবনী উল্লেখ করে, সে হবিগঞ্জ শহরে সরকারি খরচে ৪ মাসের জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিতে যাচ্ছে। সে কারও হাত ধরে পালায়নি এবং তার যেনো খোঁজ না করা হয় বলে বারবার লিখেছে। চিঠিতে আরও উল্লেখ রয়েছে, ৪ মাস পর সে নিজে বাড়ি ফিরবে। পরিবারের দাবি, লাবনী বাড়ি থেকে ৯ হাজার টাকা (মায়ের লুকানো ৭ হাজার ও বোনের সঞ্চিত ২ হাজার টাকা) এবং কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ বিষয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে বিষয়টি অবগত করলে তিনি নিজে পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাবনীকে উদ্ধারের কার্যক্রম চালাবেন বলে আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews