1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

হবিগঞ্জে প্রতারণা মামলায় বেলালসহ গ্রেফতার ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর প্রতারণার অভিযোগে নিশান পরিবেশ ও স্বাস্থ্য সোসাইটি নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় উপজেলার তেলিয়াপাড়া নিশান সোসাইটি অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার তেলিয়াপাড়া গ্রামের স্বপ্না রানী রায় এর দায়ের করা একটি প্রতারণা মামলায় মইনউদ্দিন বেলাল, গোবিন্দ কৈরি সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সোমবার বিকেলে মাধবপুর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তেলিয়াপাড়ায় অবস্থিত নিশানের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

জানা যায়, ২০ বছর আগে মঈন উদ্দিন বেলাল ব্র্যাক এনজিও থেকে চাকরি ছেড়ে তেলিয়াপাড়ায় নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটির নাম দিয়ে শ্বশুরের জাযগায় অফিস খুলে বসে। নিযুক্ত করা হয় কিছু কর্মী। কর্মীরা চা বাগান সহ বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করে নিশানে টাকা জমা রাখলে প্রতি লাখে মাসে ২ হাজার টাকা মুনাফা দেওয়া হয়। এই মুনাফার কথা শুনে হবিগঞ্জের চা বাগানের লোকজন সহ এলাকার প্রায় ৪ হাজার মানুষ বেলাল,তার ছেলে সায়েম,সালমান,শ্যালক জালাল, মাসুদ, স্ত্রী আমেনার কাছে প্রায় দেড়শ কোটি টাকা জমা করেন।শুরুতে কয়েক বছর আমানতকারিদের মাসে লাখে ২ হাজার টাকা করে মুনাফা ঠিকমত দিয়ে আসছিলেন। যেখানে ব্যাংকে জমা রাখলে মাস শেষে প্রতি লাখে ৮শ টাকা দেওয়া হয়।সেখানে নিশানে ২ হাজার টাকা এই খবর চারিদিককে ছড়িয়ে পড়লে সরকারি বেসরকারি চাকরিজীবীরা গোপনে সবাই নিশানে টাকা জমা করেন। কিন্তু গত তিন বছর ধরে আমানতকারিদের আসল টাকা ও মুনাফা ফেরত চাইলে বিপত্তি দেখা দেয়। নিশান টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়।এ নিয়ে গত এক বছর ধরে টাকা হারিয়ে নিস্বঃ গ্রাহকরা বিচলিত হয়ে পড়েন।অনেক নিম্ন আয়ের মানুষ গরুছাগল ও জমি বিক্রী করে নিশানে টাকা জমা করেছিলেন।একপর্যায়ে গ্রাহকরা চাপ সৃষ্টি করলে নিশানের পরিচালক সায়েম ও সালমান গোপনে পালিয়ে যায়।পরে গ্রাহকরা নিশানের নির্বাহী পরিচালক বেলাল ও তার স্ত্রী আমেনাকে তেলিয়াপাড়া নিশান কার্যালয়ে নজরবন্দি করে রাখে। আমেনা মাস খানেক আগে গোপনে পালিয়ে গেছে।নিশানের এমডি জালাল উদ্দিন একাধিকবার সভা করে সবাইকে আশ্বাস দিয়েছিল টাকা ফেরত দেবে। অবশেষে জালালও আত্বগোপনে চলে গেছেন।

গোয়াছনগর গ্রামের সাইফুল নামে একজন গ্রাহক জানান, কোম্পানিতে জমি বিক্রি করে লাভের আশায় নিশানে টাকা জমা করেছিলাম কিন্তু টাকা মেরে তারা সবাই পালিয়ে গেছে।

সুরমা গ্রামের মানিক মিয়া জানান,তার পিতা আরজু মিয়া নিশানে টাকা জমা রেখে ফেরত চাইতে গিয়ে তাকে টাকা ফেরত দেয়নি। সেই কষ্টে তার পিতা হঠাৎ মারাই গেছেন।

পরমানন্দপুর গ্রামের রফিক জানান, কৃষিকাজ করে কষ্টার্জিত অর্থ জমা তিনি রেখেছিলেন।কিন্তু টাকা মেরে তারা বিলাসবহুল জীবনযাপন করেছে। ।নিরীহ মানুষ পড়েছে বিপদে।তাই সরকারের প্রতি আমাদের দাবি তাদের সম্পত্তি সরকারের আওতায় নিয়ে সাধারণ মানুষের টাকা যেন ফেরত দেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ সত্যতা নিশ্চিত করে জানান, নিশানের মঈন উদ্দিন বেলাল ও গোবিন্দের নামে প্রতারণা ও টাকা আত্বসাতের মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews