
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর-২ আসনের ( ঝিকরগাছা – চৌগাছা) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, এদেশে বসবাসকারী মুসলমান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই এ দেশের নাগরিক। আইন সবার জন্য সমান। অধিকারও সবার সমান। ১০০ কোটিতে ৩০ কোটি টাকার কমিশন বাণিজ্য এদেশে আর হবে না। জনগণের সেবা করতে চাইলে বড় পদে থাকা লাগে না। ইচ্ছা থাকলেই সব সম্ভব।
১০ সেপ্টেম্বর বুধবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, প্রেস সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
Leave a Reply