
মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লা (উত্তর).
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির কাটা জাঙ্গালিয়া এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোঃ রাসেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রাসেল ইরান প্রবাসী ছিলেন এবং ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের (মুন্সী বাড়ি) মোঃ মুস্তাক মিয়ারের পুত্র।
দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০ মিনিটের দিকে কুমিল্লা-চট্টগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির একটি ডিস্ট্রিক্ট ট্রাক রাস্তার পাশে যাওয়ার চেষ্টা করা রাসেলের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। যদিও তিনি হেলমেট পরেছিলেন, তবুও প্রচণ্ড চাপের কারণে তার মাথার খুলি ও মগজ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা রাসায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। চার লেন না হলে এমন মৃত্যু চলতেই থাকবে।”
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পরিবার জানিয়েছে, রাসেল বাসা থেকে ব্যাংকে যাওয়ার জন্য বের হয়েছিলেন। স্থানীয়রা দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চার লেন করার দাবি তুললেও সরকার এই সমস্যা সমাধান করতে পারেনি।
এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply