
শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
আজ (২৮ সেপ্টেম্বর, ২০২৫) রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে অবস্থিত বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) সংলগ্ন একটি ময়লার ভাগাড় থেকে এক অজ্ঞাত যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহাসড়কের পাশেই জঙ্গলের ভেতর ময়লার ভাগার থেকে লাশটি উদ্ধার করা হয় । মৃত দেহটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। এ সময় লাশের গায়ে, গলায় ও মাথার আসে পাশে জখমের চিহ্ন দেখা গেছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান এ ব্যাপারে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তবে আরও পরিস্কার ধারনা পাওয়া যাবে লাশটির পরিচয় ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলে জানায় পুলিশ।
Leave a Reply