1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

যশোরে দুদকের গণশুনানি: ৩৭ দপ্তরের বিরুদ্ধে ৭৫টি অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর (রবিবার) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুনানির আয়োজন করে দুদক যশোর কার্যালয়। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক মহাপরিচালক আকতার হোসেন, খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহমেদ এবং যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

গণশুনানি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অতিথিরা বক্তব্য রাখেন, আর দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সেবা গ্রহীতা ও কর্মকর্তাদের মধ্যে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

দুদক সূত্র জানায়, মোট ৩৭টি প্রতিষ্ঠান—যার মধ্যে রয়েছে বিআরটিএ, যশোর জেনারেল হাসপাতাল, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রক, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অফিস, সমাজসেবা অধিদপ্তর, সাব-রেজিস্ট্রার অফিস, ওজোপাডিকো, ভূমি অফিস, ব্যাংক, পৌরসভা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দপ্তর এর বিরুদ্ধে ৭৫টি অভিযোগ উত্থাপিত হয়।

শুনানিতে অভিযোগকারীরা ঘুষ, অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ তুলে ধরেন, আর সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সেগুলোর ব্যাখ্যা দেন।

এক পর্যায়ে কাজের বিনিময়ে ‘পাকা কলা খাওয়ার’ কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। অভিযোগকারী রুস্তম আলী জানান, আলমগীর শুধু কলাই নয়, তার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছেন এবং পরবর্তীতে আরও ৬ লাখ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তার জমির ডিসিআর অন্যের নামে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, “দুদক একা দুর্নীতি নির্মূল করতে পারবে না, তবে জনগণের অংশগ্রহণ বাড়লে এর মাত্রা অনেকটা কমানো সম্ভব। আমরা দুই পক্ষের মধ্যে সংযোগ স্থাপন করছি, এতে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে।”

গণশুনানিটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews