
ষ্টাফ রিপোর্টারঃ
কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সোনামুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রানা আহম্মেদ।রানা আহমেদ মেসার্স মেহেনেতে ট্রেডিংয়ের চেয়ারম্যান। তিনি দেশে ব্যবসার পাশাপাশি চায়নার সাথেও ব্যবসা শুরু করেছেন। চায়না থেকে বৈদ্যুতিক সরঞ্জামাদী আমদানী করছে তার প্রতিষ্ঠান।
কাজিপুর উপজেলা যুবলীগের সদস্য রানা আহম্মেদ রবিবার সাংবাদিকদের নিকট উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
তিনি বলেন, আশাকরি কাজিপুরের মাটি ও মানুষের দোয়ায় আমি বিপুল ভোটে জয়ী হবো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভোটের আমেজকে বাড়িয়ে নিতে এবার জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনেও কাজিপুর উন্নয়নের প্রাণ পুরুষ প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম রাজনীতির প্রথম পাঠ দাবী করে রানা আরও বলেন, বর্তমান এমপি তানভীর শাকিল জয় ভাই আমাদের উন্নয়ন নেতৃত্বের পুরোভাগে রয়েছেন। নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তাঁর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের পথে চলার জন্যে সচেষ্ট হবো। আশা করি কাজিপুরের সর্বস্তরের জনগণ আমাকে ভাইস চেয়ারম্যান পদে বিবেচনা করবেন। আমি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
Leave a Reply