1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১ শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ জয়পুরে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে মোক্তাদুল হক আদনানের জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উৎপাদন বাড়াতে কৃষকদের ভিত্তি শক্ত করার বিকল্প নেই: সাভারে,আমান উল্লাহ আমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :

সাভারের ভাকুর্তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, কৃষকদের ভিত্তি যদি শক্ত না করা যায়, তবে দেশে পর্যাপ্ত উৎপাদন হবে না এবং দেশ কখনো স্বনির্ভর হতে পারবে না। তিনি দেশের অর্থনীতিতে কৃষির অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করে বলেন, কৃষি ঋন মওকুফসহ কৃষিবান্ধব নীতিগুলো প্রান্তিক চাষিদের এগিয়ে নিতে সহায়ক হবে।

​সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির স্মৃতিচারণ করে তিনি বলেন, উৎপাদন বাড়িয়ে দেশকে স্বনির্ভর করতে সেই সময় যেমন উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান সরকারও সেই লক্ষ্যেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়াও তিনি সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি যেমন— হেলথ কার্ড, রেশন কার্ড এবং কৃষক কার্ড দ্রুত বাস্তবায়নের কার্যক্রম দৃশ্যমান হচ্ছে বলে জানান। এসব জনকল্যাণমূলক কাজ সফল করতে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​ঢাকা-২ আসনকে ‘শান্তির নীড়’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সংসদ সদস্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোথাও কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। অপরাধী যদি নিজ দলেরও হয়, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

​বক্তব্য শেষে তিনি স্থানীয় প্রায় ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে উন্নতমানের সার ও বীজ তুলে দেন।

​অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews