1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব -এমপি নূরুল ইসলাম বুলবুল পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময়, জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‎ ধর্মপাশায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন ২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন চুরিতে বাঁধা,নিরাপত্তাকর্মী খুন চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা কাশীনাথ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন সাভার ও আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার: ৫ মাদক কারবারি গ্রেফতার মহাস্থানের আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজের প্রায় ৬০ ঘন্টা পার হলেও এখনো উদ্ধার হয়নি গোবিন্দগঞ্জের কারিমা এসএসসি পরীক্ষায় রেজাল্টে জয়পুরহাট জেলার সদর উপজেলার সেরা গার্লস ক্যাডেট কলেজ পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌরসভা পরিদর্শনে প্রশাসক শাহাদাত হুসেইন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদযাপন বায়োল্যাবের উদ্যোগে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ধুনটে হিজড়া সাবিনার উদ্যোগে দু:স্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
শিরোনাম:
কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব -এমপি নূরুল ইসলাম বুলবুল পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময়, জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‎ ধর্মপাশায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন ২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন চুরিতে বাঁধা,নিরাপত্তাকর্মী খুন চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা কাশীনাথ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব -এমপি নূরুল ইসলাম বুলবুল

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ আগস্ট বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে বড় ইন্দারা মোড়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘যুব শক্তি, দেশ গড়ার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এম,পি নূরুল ইসলাম বুলবুল বলেন, “তরুণ ও যুবকরা কর্মক্ষম। এই কর্মক্ষম শক্তিকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব।” তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজকে দক্ষ, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অন্য বক্তারা বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে যুবশক্তির কোনো বিকল্প নেই। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও রাষ্ট্র গঠনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আবু জার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলার নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, অ্যাডভোকেট মো. মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews