1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব -এমপি নূরুল ইসলাম বুলবুল পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময়, জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‎ ধর্মপাশায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন ২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন চুরিতে বাঁধা,নিরাপত্তাকর্মী খুন চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা কাশীনাথ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন সাভার ও আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার: ৫ মাদক কারবারি গ্রেফতার মহাস্থানের আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজের প্রায় ৬০ ঘন্টা পার হলেও এখনো উদ্ধার হয়নি গোবিন্দগঞ্জের কারিমা এসএসসি পরীক্ষায় রেজাল্টে জয়পুরহাট জেলার সদর উপজেলার সেরা গার্লস ক্যাডেট কলেজ পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌরসভা পরিদর্শনে প্রশাসক শাহাদাত হুসেইন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদযাপন বায়োল্যাবের উদ্যোগে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ধুনটে হিজড়া সাবিনার উদ্যোগে দু:স্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
শিরোনাম:
কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব -এমপি নূরুল ইসলাম বুলবুল পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময়, জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‎ ধর্মপাশায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন ২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন চুরিতে বাঁধা,নিরাপত্তাকর্মী খুন চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা কাশীনাথ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময়, জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মো: আল হাসান,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বটতলা বাজারে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ফজলুর রহমান সাঈদের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৩.০০ টায় আওলাই ইউনিয়নের বটতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু রায়হান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম নান্নু এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

বক্তারা আওলাই ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ স্থাপন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা গুরুত্বের সঙ্গে শোনার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাদের সরব উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews