
সিরাজগঞ্জের কাজিপুরে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২১ শে ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত Education Grower Association নামক সংগঠনের উদ্যোগে ও আয়োজনে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পার্শ্ববর্তী ৫টি ইউনিয়নের ১৩ টি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পড়ুয়া তিন শতাধিক শিক্ষার্থীর আয়োজনে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি এলাকার স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Education Grower Association এর সভাপতি মুহাম্মদ মুদাচ্ছির রহমান বলেন, মূলত এই বৃত্তি পরীক্ষা আয়োজনের উদ্দেশ্য হলো স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মনের ভীতি দূর করা এবং পাবলিক পরীক্ষা গুলোতে অংশগ্রহণ ও ভালো ফলাফল কিভাবে করা যায় সে সম্পর্কে তাদের অবহিত করা ও সামগ্রিক ধারণা দেওয়া।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বপ্ন বলেন, ” মূলত শিক্ষার্থীদের মানোন্নয়নে আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করি। পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আমরা তাদেরকে পাবলিক পরীক্ষায় নির্ভয়ে অংশগ্রহণ এবং ভর্তির জন্য কিভাবে স্কুল জীবন থেকে প্রস্তুতি নিতে হবে তা সম্পর্কে ধারণা দেই।
উল্লেখ্য,Education Grower Association এর উদ্যোগে এর আগেও দু বার বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হওয়া ৬ জন শিক্ষার্থীকে অভ্যর্থনা ক্রেস্ট দিয়ে বরণ করা হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে।
Leave a Reply