1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১ শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ জয়পুরে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে মোক্তাদুল হক আদনানের জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় তীব্র গরমে হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগী: ৬০ ভাগ খামার বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ায় চলছে টানা তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপপ্রবাহের কারনে মারা যাচ্ছে মুরগী, যে কারনে বিপাকে পড়েছে খামারীরা। খাবার ও বাচ্চার বর্ধিত দাম নিয়ে সংকটে থাকা মুরগীর খামারিরা এবার গরমে চরম বেকায়দায় পড়েছেন। টানা তীব্র তাপপ্রবাহের মধ্যে পানি স্প্রে করাসহ মুরগী বাঁচিয়ে রাখতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এ পরিস্থিতিতে মুরগীর খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। কুষ্টিয়া সদরের পোল্ট্রি খামারি নয়ন মন্ডল বলেন, খামারে হিট স্ট্রোক করে প্রতিদিনই মুরগী মারা যাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে মুরগীর মৃত্যুহার বেশি হচ্ছে। মুরগী বাড়ছে কম, ডিমও দিচ্ছে কম। এই গরমের মধ্যে একটি মুরগী তিন কেজি ফিড খেয়ে ১ কেজি ৮শ’ গ্রাম হচ্ছে।
খামারি জামাল উদ্দিন মিলন বলেন, খামারে হিট স্ট্রোক ছাড়াও মুরগী অনেক রোগে আক্রান্ত হচ্ছে। রানীক্ষেতের মতো রোগও হচ্ছে। প্রান্তিক খামারিরা লোকসানের মুখে পড়ছে। বেলা ১১টা থেকে তাপমাত্রা বাড়তে থাকছে, ৩টা-৪টা বাজলে আর ঠেকানো যাচ্ছে না। পানি দিয়ে স্প্রে করে মুরগীর মৃত্যু ঠেকানো যাচ্ছে না। মুরগী ছোট থাকতেই বিক্রি করে দিচ্ছে খামারিরা। এ কারণে বাজারে দামও পাচ্ছেনা তারা। একেকটি শেডে ২০ থেকে ৩০ হাজার টাকা লোকসান হয়ে যাচ্ছে। এ কারণে আমরা সবাই বিক্রি করে দিতে চাচ্ছি। মুরগীর উৎপাদনে আগামীতে চরম বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন চাষীরা। নিশ্চিত লোকসানের মুখে পড়ছেন তারা।
কুষ্টিয়া জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু বলেন, এরমধ্যে কুষ্টিয়ার প্রায় ৬০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে। খাবার, বাচ্চা ও ঔষধের মূল্যবৃদ্ধির পাশাপাশি এখন তীব্র গরমে পোল্ট্রি খামারে উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ভূগর্ভ থেকে পানি তুলে যে স্প্রে করবে খামারিরা সেই পানিও পাচ্ছে না। পানির স্তরও নিচে নেমে গেছে। খামারিরা দ্রুত বিক্রি করে শেড খালি করে দিতে চাচ্ছে। এতে আগামী মে-জুন মাসে মারাত্মক সংকট সৃষ্টি হতে পারে। এখন থেকে উদ্যোগ না নিলে এই খাত ধ্বংস হয়ে যাবে। দাম নিয়ে চিন্তা না করে উৎপাদন নিয়ে ভাবার কথা বলেন তিনি। তিনি আরো বলেন, উৎপাদন না হলে বাজারের দাম কতো হলো তা নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না। তিনি প্রান্তিক খামারিদের প্রণোদনা দেয়ার দাবি জানান। না হলে আমিষের ঘাটতি দেখা দেবে বলে মত দেন তিনি।
কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন মণ্ডল বিষয়টি নিয়ে গাঁ এ্যাড়া দিয়ে বলেন, এ সমস্যাতো এতো জটিল নয়। খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার উপায় আছে, তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে, হিট বেশি হলে মুরগী মারা যাবে এটি স্বাভাবিক, তাই পরামর্শ দেয়া হচ্ছে কীভাবে খামারের তাপমাত্রা কমাতে হবে। তিনি বলেন, উপরের শেডে ঠাণ্ডা পানি ছিটাতে হবে। টিনের নিচে সিলিং দিতে হবে। মুরগীকে স্যালাইন খাওয়াতে হবে। ফ্যান দিয়ে বেশি করে বাতাস দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews