1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১ শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ জয়পুরে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে মোক্তাদুল হক আদনানের জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় নিহত ও আহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেন: সিহাব উদ্দিন

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার সরকারের হাতে দেশ পরিচালিত হয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছে। তাদের এই ঋণ কোনোভাবেই শোধ হবার নয়। ২৯ আগস্ট সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের হলরুমে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সিহাব উদ্দিন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত আহত ও নিহতদের পরিবারের উদ্দেশ্যে সিহাব উদ্দিন আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে আন্দোলনকারীদের দমাতে যেভাবে অত্যাচার, নির্যাতন, হত্যা করা হয়েছে সেটা খুবই বেদনাদায়ক। যে পরিবার সন্তানহারা হয়েছে তারাই টের পাচ্ছে সন্তান হারানোর কি বেদনা। আসলে কেউ তার সন্তানের মৃত্যু চাইনা, কেউ তার সন্তানকে আহত অবস্থায়ও দেখতে চাইনা। কেউ যদি অসুখে মারা যায় সেটা ভিন্ন কথা। যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়ায় যেভাবে মানুষ হত্যা করা হয়েছে সেটা কোনভাবেই আইনসংগত নয়। আমি দোয়া করি, আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন মহান আল্লাহতালা তাদেরকে জান্নাতবাসী করবেন। তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন।
সিহাব উদ্দিন আরো বলেন, যারা সন্তানহারা হয়েছেন তাদের ক্ষতি কোনদিনই পূরণ হবার নয়। আমি মহান আল্লাহতালার প্রার্থনা করি, আপনার সন্তানের পবিত্র রক্তের বিনিময়ে আপনার পরিবার থেকে ভবিষতে সৎ ও যোগ্য সুসন্তান পৃথিবীর বুকে আসবে। তারাই ভবিষ্যতে কুষ্টিয়া তথা বাংলাদেশের নেতৃত্ব দেবে। ওই ব্যক্তি উত্তম “যে পার্থিব ও পরযোগে বিজয়ী”। আপনাদের সন্তানেরা আপনাদেরকে পার্থিব ও পরযোগে বিজয়ী করে গেছেন। আপনারা দেখেছেন ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা আমাদের সবুজকে নৃশংসভাবে হত্যা করেছে। কি অন্যায় করেছিল সবুজ! যে কারণে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো। নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক, তার দরবারে হত্যাকারীদের কঠিন শাস্তি হবে। সন্তান হারানো মায়ের চোখের পানি কখনোই বৃথা যায় না। সবুজের মায়ের চোখের পানিও বৃথা যাবে না। আল্লাহপাক আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর। আল্লাহ চাইলে আপনাদের সুখে দুখে সবসময় আমি আপনাদের পাশে থাকবো।
কুষ্টিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদী হাসান শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নূরুন্নবী বাবু, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমূখ।
কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নুরুল কাদের। সবশেষ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews