1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক নাসিরনগরে খালা পরিচয়ে স্কুল থেকে শিশু  শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক ধর্মপাশা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া চারটি এলইডি টিভি উদ্ধার,গ্রেপ্তার ৪ বিএনপি নেতা এস.এম রঞ্জুর অসুস্থ পিতাকে দেখতে ভিপি অমর কৃষ্ণ দাস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে   বিজিবি’র অভিযানে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বেলকুচি সদর ইউনিয়নে দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় পলাতক ৭ আসামীসহ গ্রেপ্তার ২২ সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী মো.আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার অনুদান মেঘনাপাড়ের বাতিঘর: ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়- মাহবুবুর রহমান ধর্মপাশার চুনাই নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার গোবিন্দগঞ্জ শিক্ষক হত্যা মামলার আসামী সাবু গ্রেফতার রাণীনগরে ভেকু মেশিনের ছেঁড়া তারে প্রাণ গেল শিশুর মামলা ৯ জনের নামে রাণীনগরে বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ভালুকায় অসুস্থ বাবাকে উদ্ধারে মেয়ের সংবাদ সম্মেলন “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে বিআরডিবি’র ভোলাহাট কার্যালয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করেছে ব্রাজিলের হারে প্রতিপক্ষের ট্রল সইতে না পেরে কুষ্টিয়ায় সমর্থকের ‘আত্মহত্যা দেবিদ্বারে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
শিরোনাম:
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক নাসিরনগরে খালা পরিচয়ে স্কুল থেকে শিশু  শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক ধর্মপাশা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া চারটি এলইডি টিভি উদ্ধার,গ্রেপ্তার ৪ বিএনপি নেতা এস.এম রঞ্জুর অসুস্থ পিতাকে দেখতে ভিপি অমর কৃষ্ণ দাস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে   বিজিবি’র অভিযানে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বেলকুচি সদর ইউনিয়নে দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় পলাতক ৭ আসামীসহ গ্রেপ্তার ২২ সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী মো.আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার অনুদান

কুষ্টিয়া মেডিকেল কলেজ ফাঁকা : হিমশিম খাচ্ছে জেনারেল হাসাপাতাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে প্রতিদিন আন্তঃবিভাগে রোগী ভর্তি থাকে ৬৫০ থেকে ৭৫০ জন। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে দেড় হাজার মানুষ। জরুরি বিভাগেও গড়ে ৩৫০ থেকে ৪০০ জন চিকিৎসা নিচ্ছে। বিপুলসংখ্যক রোগীর ভারে স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে হাসপাতালটিতে। তারপরও সীমিত জনবল, অবকাঠামো ও যন্ত্রপাতি দিয়ে সেবা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সরেজমিন দেখা গেছে, রোগী গিজগিজ করছে ওয়ার্ড থেকে বারান্দা পর্যন্ত। আছে নানা ধরনের অভিযোগও। বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীর চাপে পা ফেলার জায়গা নেই। মেঝেসহ খালি স্থানে পাটি ও চাদর পেতে অনেকে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে ১০ শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৫০ জনের বেশি। হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে ভর্তি আছেন অন্তত ৭০০ থেকে ৮০০ জন। অতিরিক্ত রোগীর খাবার ও ওষুধের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
অন্যদিকে রোগীর খাবার সরবরাহেও অনিয়মের অভিযোগ রয়েছে। রান্নার স্থানে গিয়ে দেখা যায়, মাংস কাটা হচ্ছে। কীসের মাংস কাটা হচ্ছে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, ছাগীর মাংস। খাসির মাংস না দিয়েই বিল করা হচ্ছে। অসুস্থ ছাগল দেওয়ারও অভিযোগ রয়েছে। ঠিকাদাররা এসব সরবরাহ করে বলে জানান রান্নার কাজে দায়িত্বরতরা। স্বাস্থ্য পরীক্ষার পর জবাইয়ের নিয়ম থাকলেও তা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, অনেক কিছুরই সংকট আছে তবুও সাধ্যমতো সেবা দিচ্ছেন তারা। রোগীর চাপ থাকায় কিছু সমস্যা হচ্ছে স্বীকার করে জেনারেল হাসপাতালের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উল্টো চিত্র মেডিকেল কলেজের। জেলায় স্বাস্থ্যসেবার এ অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু নির্মাণ শুরুর এক যুগে শুধু একাডেমিক কার্যক্রম ও স্বল্প পরিসরে বহির্বিভাগের সেবা চালু হয়েছে। আন্তঃবিভাগ চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সমন্বয়হীনতা, অনিয়ম আর দুর্নীতির কারণে বারবার সময় বাড়িয়েও শেষ হচ্ছে না কাজ। হাসপাতালের বিশাল ভবন ফাঁকা পড়ে আছে। অথচ রোগীর চাপ সামাল দিতে নাজেহাল জেনারেল হাসপাতাল।
মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে নিচতলায় চিকিৎসকরা রোগী দেখছেন। তবে পরীক্ষা-নিরীক্ষা করাতে রোগীদের বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। ২০১২ সালে নির্মাণকাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের। তবে এক যুগ ধরে অনিয়ম-দুর্নীতির কারণে বারবার পিছিয়েছে নির্মাণকাজ। কয়েক বছর আগে একাডেমিক কার্যক্রম শুরুর পর সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি বহির্বিভাগ চালু করা হয়। এরপর আরও ছয় মাস পেরিয়ে গেলেও রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়নি। হাসপাতালের বিভিন্ন কক্ষে দামি যন্ত্রপাতি ও ফার্নিচার পড়ে আছে। এসব বাক্সবন্দি করে রাখা হয়েছে। এর মধ্যে এমআরআই, আলট্রাসনো, এক্স-রেসহ অন্তত ১৩ ধরনের দামি যন্ত্রপাতি রয়েছে। এসব কেনার পর তা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে মানের যন্ত্র কেনার নির্দেশ দেওয়া হয়েছে, সেই শর্ত না মেনে কেনার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দুদক তদন্ত করে অনিয়মের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, আমরা অভিযান চালিয়েছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণের প্রকল্প পরিচালক সরওয়ার জাহান জানান, হাসপাতাল চালুর বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। যন্ত্রপাতি কেনায় কোনো অনিয়ম হয়নি বলে দাবি তাঁর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews