
শাহারুল হক মুন্সী,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা জেলা শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জের মাহমুদা খাতুন মিষ্টি। তিনি বিভাগীয় পর্যায়ে ভাইভায় অংশগ্রহণ করবেন। এজন্য সকলের দোয়া কামনা করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি জেলা শিক্ষা অফিস সূত্র নিশ্চিত করেছে। ওই অফিসের এক পত্রে তাকে বিভাগীয় পর্যায়ে ভাইভায় অংশগ্রহণের জন্য পত্র দেওয়া হয়। মাহমুদা খাতুন গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
মাহমুদা খাতুন জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় পর্যায়ে মৌখিক পরীক্ষায় অংশ নিবেন। এজন্য সকলের দোয়া কামনা করেছেন।
Leave a Reply