
ইব্রাহিম আল সোহাগ,চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কেবি হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল ও রঙ ব্যবহারের অভিযোগে বিসমিল্লাহ মেজ্জান নামের আরেকটি প্রতিষ্ঠানকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নগরীর কালামিয়া বাজার ও শাহ আমানত ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply