1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬”
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ

চুরি মামলায় চন্দ্রকোনা কলেজের সহকারী অধ্যাপক কামাল কারাগারে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

রিয়াদ আহাম্মেদ,শেরপুর প্রতিনিধি: অবৈধভাবে অধ্যক্ষ দাবি করে তালা কেটে অধ্যক্ষের ভবনে প্রবেশ করে ভাংচুর ও চুরির অভিযোগে শেরপুরের নকলা চন্দ্রকোনা কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. কামাল আজাদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ৭জুলাই সোমবার বিকেলে বিজ্ঞ সিআর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

মামলার অভিযোগে প্রকাশ, শেরপুরের নকলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. কামাল আজাদ নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জোর পূর্বক অবৈধভাবে কলেজ অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে। এসময় তারা আইপিএস এর সংযোগ বিচ্ছিন্ন করে অধ্যক্ষের কক্ষের ড্রয়ারে থাকা টাকা, একটি ল্যাপটপ ও কলেজের গুরুত্বপূর্ণ নথি চুরি করে।

এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আরিফুল আলম রবিন বাদি হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে অভিযুক্ত কামাল আজাদ ৫ মার্চ উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন এবং পরবর্তীতে ৭ মে জেলা জজ আদালতে থেকে পুলিশ রিপোর্ট পর্যন্ত আবার জামিন গ্রহণ করেন। পরে ১৯মে পুলিশ আদালতে চার্জশিট দাখিলের পরবর্তীতে আদালতে অনুপস্থিত থেকে সময় আবেদন করলে আদালত সময় আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিকে ৭জুলাই বিজ্ঞ সিআর আমলি আদালত নকলায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে মামলার বাদী খন্দকার আরিফুল আলম রবিন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচার চলমান অবস্থায় আমি নতুন করে কিছু বলতে চাইনা। তবে এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শিক্ষার্থীদের মধ্যে বাজে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা আমাদের কাছে কি শিখছে এটা আমাদের বুঝা দরকার। আমি শুধু আদালতের কাছে ন্যায় বিচার চাই। এদিকে আসামি জেলহাজতে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews