
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে শনিবার (২৮ জুন) বিকাল ৫ টায় উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে ভোট কেন্দ্র পোলিংএজেন্ট প্রধানদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেলা নির্বাচন পরি-
চালক জনাব অধ্যাপক গোলাম কুদ্দুস,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -২ চৌগাছা -ঝিকরগাছা আসনের নির্বাচন পরিচালক সাবেক ভাইস – চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -২ চৌগাছা –
ঝিকরগাছা আসনের সচিব অধ্যাপক হারুন অর রশীদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র জনাব মাষ্টার কামাল আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মাও গিয়াস উদ্দিন,
উপস্থিত ছিলেন পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক সহ ইউনিয়ন আমীর ও সেক্রেটারিবৃন্দ এবং ৮১ টি ভোট কেন্দ্রের প্রধান পোলিং
এজেন্টবৃন্দ।
Leave a Reply