1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভায়- ইউএনও

  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালি সরকার ডিলারসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছেন, আমার থাকা না থাকার বিষয়টিকে দুর্বলতা ভেবে অসহযোগিতা করার চেষ্টা বা সুযোগ নেয়ার অবকাশ নেই। মনে রাখতে হবে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধানভানে’। বিগত সভায় সুবিধাভোগীদের তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তি ও প্রকৃত অসচ্ছলদের নাম বাদপড়ার সুনির্দিষ্ট তথ্য লিখিত আকারে আজকের সভায় উপস্থাপনে তাঁর দেয়া নিদের্শনা প্রতিপালনে ব্যর্থ হওয়ায় তিনি এই উপমা তুলে ধরেন।

তিনি দৃঢ়আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার জায়গায় যিনি আসবেন তিনিও দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালি সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ফাতেমা সুলতানা, উপজেলা পল্লীজীবিকায়ন (পজীব) কর্মকর্তা আনিসুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মেজবাহউর রহমানসহ ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ,ট্যাগ অফিসারবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যানসহ ৪৯জন ডিলার উপস্থিত ছিলেন।

কিছু একটা হলেই উপজেলা নির্বাহী অফিসারের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন উল্লেখ করে ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, “গরিবের চাল ফেরত যাক সেটা আমরা চাইনা। প্রকৃত অসচ্ছল, দুস্থ-অসহায় মানুষ যেন কোনমতে তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে নিশ্চিত করতে চাই কোন সচ্ছল ব্যক্তি যেন তালিকাভুক্ত না হতে পারে”। কে সচ্ছল আর কে অসচ্ছল তার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরে এই কর্মকর্তা বলেন, একটি পাকাবাড়ি থাকলেই তিনি সচ্ছল তা ঠিক নয়। জায়গাজমি, সম্পদ-সম্পত্তি ব্যবসা-বাণিজ্য আছে কিনা? তিনি আয়-রোজগারে সক্ষম কিনা,অন্য কোন সম্পদ আছে কিনা? সেটি নিশ্চিত হওয়ার পাশাপাশি মৃতব্যক্তি,প্রবাসী ও প্রকৃত সচ্ছল ব্যক্তিদের চিহ্নিত করে লিখিতভাবে অবহিত করতে হবে। কোনো চাপের কাছে মাথানত না করার পরামর্শ দিয়ে ডিলারদের উদ্দেশ্যে সরকারি এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ডিলারশিপ রাখার দরকার নেই। প্রয়োজনে আমরা বিকল্প ব্যবস্থা করব।

তিনি ডিলারদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি স্বচ্ছ ও নির্ভুল সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে পারলে ২/৩দিনের মধ্যে আবার চাল বিতরণের ব্যবস্থা করতে পারতাম।

সভায় খাদ্যবান্ধব চাল বিতরণে ভালো পারফরমেন্স অর্জনকারীদের ধন্যবাদ ও ৩জন ডিলার উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews