
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় জামায়াতের নারী কর্মীর উপর হামলা মোবাইল ফোন লুট ও শ্লীনতাহানির অভিযোগ এনে বিএনপির কর্মী – সমর্থকদের বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলন করেছেন, যশোর -২ (চৌগাছা- ঝিকরগাছা ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
২৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ বিষয়ে তিনি যশোর জেলা রিটার্নিং অফিসার বরাবর এবং ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
জরুরি সংবাদ সম্মেলনে ডা: ফরিদ বলেন, রোববার দুপুরে ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইতে যান ঝিকরগাছা মহিলা জামায়াতের আমীর জোৎস্না খাতুন, রাফিজা,নাসিমা, কামরুন্নাহার তুলি বিলকিস সহ আরো কয়েজকজন নারী কর্মী। এসময় প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের সমর্থক যুবদল নেতা আরাফাত রহমান কল্লোল, সবুজ,আহনাত ও সোহাগসহ ১০-১৫ জনের একটি দল তাদের উপর হামলা চালায়।
অভিযোগে বলা হয় হামলাকারীরা নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং শ্লীনতাহানির চেষ্টা চালায়। এ সময় তাদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনগুলো ভাংচুর করা হয়।
জরুরি সংবাদ সম্মেলনে আরো বলা হয়, হামলায় অন্তত ১০ জন নারী কর্মী আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন পাশাপাশি অভিযোগ করা হয়, এলাকায় রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং সাধারণ ভোটারদের জীবননাশের হুমকি ও দেওয়া হচ্ছে।
জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, যশোর – ২ আসনের নির্বাচনী পরিচালক ও যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনন,চৌগাছা উপজেলা জামায়াতের আমীর গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক সহ জামায়াতের পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ।
Leave a Reply