
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় শহীদ জিয়াউর রহমান ১৬ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ২৪ অক্টোবর( শুক্রবার) বিকালে বারবাকপুর আলহাজ্ব রফি উদ্দিন মাদ্রাসা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য- সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ ইসহাক, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, যশোর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি- মোঃ মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি- মোঃ জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক- সর্দার শহিদুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা উজ্জ্বল হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের সদস্য সচিবনাজমুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল সহ ঝিকরগাছা উপজেলা ও গদখালি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফাইনালে ট্রাইবেকারে বল্লা ফুটবল একাদশকে ৩ -২ গোলের ব্যবধানে হারিয়ে গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েেছ। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও ম্যান অফ দা ম্যাচের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
Leave a Reply