
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামী ৯ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্দোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪( অক্টোবর) শুক্রবার বিকাল ৩ টায় দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামী ৯ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মো: তুহিন হোসেন এর সভাপতিত্বে যুব সমাবেশ প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকদের ন্যায় ও ইনসাফ ভিত্তিক কাজ বেশি পরিমাণে পরিচালনা করতে হবে তবে দেশ কল্যাণ কর রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।
৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মো : আরিফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হক।
অন্যান্যদের মধ্যে যুব সমাবেশে উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো : আলামিন হোসেন, ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো : আলী হাসান। এ সময় যুব সমাবেশে ওয়ার্ড যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছর প্রাণবন্ত পরিবেশে যুব সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় বিপুল সংখ্যক যুবকের উপস্থিতি দেখা যায়।
Leave a Reply