
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে তরুণদের নিয়ে হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি (সোমবার) বিকাল ৫ টায় আলিয়া মাদ্রাসার হলরুমে এই হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
হ্যাঁ ভোট ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা: মুনাদিউল ইসলাম, যশোর জেলা ছাত্র শিবির এর সভাপতি মো: ইসমাইল হোসেন, ঝিকরগাছা উপজেলা যুব বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান, উপজেলা ছাত্র শিবির এর সভাপতি ইসা মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব বিভাগের ও শিবিরের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ।
উক্ত ভোট ক্যাম্পেইনে তরুণদের হ্যাঁ ভোট ক্যাম্পেইনের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply