1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

দেবিদ্বারে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দেবিদ্বার পৌর এলাকার গুনাইঘরস্থ শহীদ জিয়া মিলনায়তনে এসে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদানকারীরাও বিএনপির প্রতি আনুগত্য ও সমর্থন প্রকাশ করেন। জানা গেছে, বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু চেয়ারম্যানের নির্দেশে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আলম হাজারীর নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তারা সবাই সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারী ছিলেন।
যোগদান শেষে বিকেলে নবাগত নেতাকর্মীদের নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সঙ্গে দেবিদ্বার উপজেলার ১ নম্বর শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, মো. নাজমুল, আতাউর রহমান সয়ন, জানু মিয়া, মো. ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন, শাহ আলীসহ আরও অনেকে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, “আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদান দুঃখজনক। তারা যদি শুধুমাত্র সমর্থক হতেন, বিষয়টি ভিন্নভাবে দেখা যেত। বিষয়টি দলের হাইকমান্ডকে জানানো হবে এবং কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”

অন্যদিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে ও সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজভি উল আহসান মুন্সি বলেন, “যোগদানকারী নেতাকর্মীরা অতীতেও বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তারা আমার বাবার দীর্ঘদিনের কর্মী ও সমর্থক। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং আমার বাবার প্রতি ভালোবাসা থেকেই তারা বিএনপিতে ফিরে এসেছেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews