1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১ শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ জয়পুরে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে মোক্তাদুল হক আদনানের জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দেবিদ্বারে কুকুরকে লাথি দেওয়া নিয়ে বাকবিতণ্ডা; কৃষকের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

আমজাদ হোসেন (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জুলুস মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কুকুরকে লাথি দেওয়া নিয়ে শুরু হওয়া কথাকাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং এতে প্রাণ হারান তিনি।

বুধবার (১ এপ্রিল) মাগরিবের পর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের মধ্যপাড়ায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুলুস মিয়া ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল (৩৫) একটি কুকুরকে লাথি দিলে এর প্রতিবাদ করেন জুলুস মিয়া। এ নিয়ে প্রথমে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়।
একপর্যায়ে সংঘর্ষের সময় কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে অভিযুক্ত কামালের ভাই আনোয়ার (২৮), আলী আহম্মদ (৩০) ও চাচাতো ভাই ফখরুলের নামও স্থানীয়রা উল্লেখ করেছেন।

নিহতের নাতি আকাশ বলেন,
“চিৎকার শুনে গিয়ে দেখি দাদা মাটিতে পড়ে আছেন। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। তখন একজন দা নিয়ে আমার দিকেও তেড়ে আসে।”

নিহতের ভাতিজা রোমান জানান, জুলুস মিয়ার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে এবং তিনি কৃষিকাজ করে পরিবার চালাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।
নিহতের বড় ছেলে ইব্রাহিম (১৪) কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার বাবাকে যারা মেরেছে, আমি তাদের বিচার চাই।”

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews