1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

দেবিদ্বারে বিয়ের অনুষ্ঠানে যেতে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা : এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:কুমিল্লা জেলা (উত্তর)

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বামীর নিষেধাজ্ঞায় বিয়ের অনুষ্ঠানে যেতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সালমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভুইয়া বাড়ির মজিবুর রহমান বাবুল ভুইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালমা আক্তার ওই গ্রামের কেফায়েতুল্লাহ রুবেল (৩৩)-এর স্ত্রী। তাদের সংসারে রাইসা (১০) ও সারামনি (৬) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। কেফায়েতুল্লাহ রুবেল কুমিল্লা ইপিজেডে চাকরি করেন।

শ্বশুর মজিবুর রহমান বাবুল ভুইয়া জানান, শুক্রবার পাশের ঘরে তার ভাই আবুল হোসেন ভুইয়ার মেয়ে তাহমিনার বিয়ে ছিল। পুত্রবধূ সালমা আক্তার বৌ সাজানো থেকে শুরু করে বিয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু বিয়ের কাজ শেষ করে গোসল করার পর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

শ্বশুর বাবুল ভুইয়া দাবি করেন, “আমার সংসারে কোনো অভাব নেই, ছেলের সাথেও ঝগড়া-বিবাদ ছিল না। কেন সে আত্মহত্যা করল বুঝতে পারছি না।”

 

তবে নিহতের বড় মেয়ে রাইসা জানায়, সকালে তার মা-বাবার মধ্যে ঝগড়া হয়। পরে মা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, কেফায়েতুল্লাহ রুবেলের সঙ্গে তার চাচা আবুল হোসেন ভুইয়ার সম্পর্ক ভালো ছিল না। তবুও স্ত্রী সালমা ওই বিয়ের মূল দায়িত্ব পালন করেন। এতে ক্ষুব্ধ হয়ে রুবেল তাকে বিয়ের অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। স্বামীর এমন আচরণে ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নেন সালমা।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, স্বামী বিয়ের অনুষ্ঠানে যেতে নিষেধ করায় তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

 

হঠাৎ করে এক গৃহবধূর এমন মৃত্যুর ঘটনায় বালিবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন,
“পরিবারে সুখ-সমৃদ্ধি থাকার পরও স্বামীর কথায় অপমানিত বা ক্ষুব্ধ হয়ে যদি একজন তরুণী এভাবে নিজের জীবন শেষ করে দেন, তাহলে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করা।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews