
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়ার ধুনট উপজেলা শাখা আয়োজিত শুভ শুভ শুভ দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
(০৪ সেপ্টেম্বর ) শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ধুনট কেন্দ্রীয় বারোয়ারী রাধা গোবিন্দ মন্দির এলাকা হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ কুমার ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, গ্ৰাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।
ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্রনাথ সরকার, গৌতম কুমার সরকার, ধুনট কেন্দ্রীয় বারোয়ারী রাধা-গোবিন্দ মন্দিরের সভাপতি শ্রী পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী বিমল সাহা, মহাশ্মশানের সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার সাহা, সদস্য শিপন,নিরেন, ভীম,তাপস প্রমূখ।
Leave a Reply