
মো: আজাদ খান,চিতলমারীঃ আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে চিতলমারীতে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) দিনটি পালন করে চিতলমারী উপজেলা বিএনপি।
বিকাল ৩ ঘটিকার সময় বিভিন্ন ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে উপজেলা অডিটোরিয়ামে সমবেত হন।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাফফর রহমান আলম, সদস্য সচিব, বাগেরহাট জেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল হাসান অপু, সাধারণ সম্পাদক, চিতলমারী উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা গাজী, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি, এডভোকেট ফজলুল হক শেখ, সাংগঠনিক সম্পাদক, চিতলমারী উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক, চিতলমারী উপজেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আহসান হাবীব (ঠান্ডু), সভাপতি (ভারপ্রাপ্ত), উপজেলা বিএনপি। আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু আহমেদ মুন্সী, সাবেক সদস্য, চিতলমারী উপজেলা বিএনপি, মো: জাকারিয়া মিলন, আহবায়ক, উপজেলা যুবদল, মো: আসাদুজ্জামান শেখ, সদস্য সচিব, উপজেলা যুবদল, মো: নিয়ামত আলী খান, আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল, মো: শহিদুল হক টিপু, সভাপতি, চিতলমারী থানা প্রেসক্লাব, অনুপম সাহা, সদস্য সচিব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, চিতলমারী উপজেলা শাখা।
এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Leave a Reply