
কে এম ইমরান, রাংগামাটি প্রতিনিধিঃ আজ ০৬ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বাদ জোহর ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।বরকল উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃনজরুল ইসলামের সঞ্চালনায় এবং জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মজিবুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান,মোঃ দিদারুল আলম,উপজেলা বিএনপির সহ-সভাপতি সুলতানা আহমদ মন্ডল,হালিম,তমির আলী মেম্বার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায় আব্দুল মালেক, সদস্যসচিব পান্না মিয়া, মোহাম্মদ হানিফ,খলিল জেলা ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান, থানা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়া, কবির,আমির সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভূষণছড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম গন ধর্মীয় আলোকে বক্তৃতা রাখেন।অনুষ্ঠান শেষে মাদ্রাসা ছাত্রদের মাঝে তোবারক বিতরন করেন দীপেন দেওয়ান।
Leave a Reply