
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
বাঁকড়া ইউনিয়নে জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯ টায় বাঁকড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যক মানুষের উপর পরস্পরের দ্বায়িত্ব আছে। আমরা দ্বায়িত্ব হিসেবে স্বাস্থ্য সেবা আপনাদের মাঝে নিয়ে এসেছি। সকল বর্ণ শ্রেণী পেশার মানুষ এসে এই ক্যাম্পে সেবা নিতে পারবেন। সকল মা বোনেরা আপনারা সকলে ধৈর্য্য ধারণ করে চিকিৎসা গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আপনারা সেবা পেয়ে সন্তুষ্ট থাকলে আগামীতে আবার ও দুইমাস অন্তর এই ক্যাম্প পরিচালিত হবে।
কলেজ ভবনে চক্ষু, মেডিসিন,গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। বাঁকড়া ইউনিয়ন থেকে প্রায় তিন হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজের হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু।
জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদ এর সেক্রেটারি অ্যাডভোকেট মো: আবিদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বাস সমাজসেবক আব্দুল খালেক, অধ্যাপক মামুনুর রহমান, অ্যাডভোকেট হাবিব কায়সার,অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের পরিচালক মো : রবিউল ইসলাম, রেল রোড শাখার ব্যবস্থাপনা পরিচালক মো : মুজাহিদুল ইসলাম । উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা – চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।
Leave a Reply