
মান্নান শেখ বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০মে রোজ শুক্রবার ) বিকাল বেলকুচি উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে
চালা বাসস্ট্যান্ডে সংলগ্ন পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কালু প্রামানিক।
পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ হাশেম ড্রাইভার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস) এর আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম, এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের অন্যতম সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের নেতা মোহাম্মদ আবুল হাসেম সাজু, পৌর যুবদলের নেতা আইয়ুব প্রামানিক। পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোতালেব হোসেন সহ বেলকুচি উপজেলা ও পৌর পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply