1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ.কে.এম. আমিনুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর সংসদীয় আসনে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,জেলা মজলিসে শূরা সদস্য অধ্যাপক এ. কে.এম. আমিনুল ইসলাম মনোনয়ন ফরম আজ সংগ্রহ করেছেন।
আজ শনিবার(২৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক এ. কে.এম আমিনুল ইসলাম বলেন, আমি নাসিরনগরবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই। দূর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত নাসিরনগর গড়ে তোলা এবং এ জনপদের অগ্রগতি, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। তার ই অংশ হিসেবে আজ মনোনয়ন ফর্ম তোলা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরও আচরণবিধি লংঘন হচ্ছে প্রতিনিয়ত। অন্যান্য রাজনৈতিক দলের অনেক নির্বাচনী অফিস কার্যক্রম চালু রেখেছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি আরও বলেন, “এই আসনে আগে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা জনগণের প্রত্যাশিত কাজগুলো করতে পারেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলো করতে চাই। নাসিরনগর স্বাস্থ্য ও শিক্ষাখাতে মৌলিক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নাসিরনগর উপহার দিতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর নাসিরনগর উপজেলা সাবেক আমীর সায়েদ আলী, নাসিরনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম (খোকন),যুব বিভাগের সভাপতি কারী লুৎফর রহমান রমজান, অফিস সম্পাদক মুরাদ হোসেন চকদার, বুড়িশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আওয়াল পরশ, গোকর্ণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা কবির আহমদ, কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুনির হোসেন তালুকদার, ভলাকুট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু গনি, গুনিয়াউক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজি লিয়াকত আলী, ফান্দাউক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাসুক মিয়া,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হামিম ইসলাম, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক জুনায়েদ হাসান, গোকর্ণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুল হাসান, কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও ঃতোফাজ্জল হক চৌধুরী, বুড়িশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ সাদেকুর রহমান, হুসেন মিয়া, প্রমুখ।
নির্বাচনকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে এলাকায় দলীয় কর্মসূচি ও প্রস্তুতি চোখে পড়ছে।
দলীয় নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই আসনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews