
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর জেলা পুলিশ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে । ২৬ মার্চ ( বৃহস্পতিবার) সকাল ৭ টায় বীর শহীদদের স্মরণে যশোর মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস টিম স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং ১ মিনিট নিরবতা পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) আবুল বাশার, অতিরিক্ত পৃলিশ সুপার ক সার্কেল, আহসান হাবীব,খ সার্কেল, মো: রাজিবুল ইসলাম, সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
Leave a Reply