1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

যশোরে জামায়াতের জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

জামায়াতে ইসলামী নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের ১৮ কোটি মানুষকে পিছনে ফেলে যারা বিদেশে নিরাপদ আশ্রয়ে থাকেন, তারা কোনভাবেই দেশপ্রেমিক দাবি করতে পারেন না। তিনি বলেন, জামায়াতের নেতারা বিদেশ থেকে দেশে ফিরে ফাঁসির মঞ্চে উঠেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। অথচ আজ অনেক রাজনৈতিক নেতাই বিদেশ থেকে দেশের মাটিতে পা রাখার সাহস পাচ্ছেন না। রোববার (৩০ নভেম্বর) বিকেলে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, ৩০ বছর ইংল্যান্ডে থাকার পর মোসলেহ উদ্দিন ফরিদ নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছেন মানুষের সেবা করতে। তাকে বিজয়ী করা জনগণেরই দায়িত্ব।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ গরিব দেশ নয়; সম্পদের অভাব নেই। অভাব আছে সৎ ও চরিত্রবান নেতৃত্বের। দুর্নীতির কারণে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন,
“জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম কাজ হবে দুর্নীতি দমন। আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়ে কোনো দুর্নীতির দৃষ্টান্ত রেখে যায়নিএটাই প্রমাণ।

তিনি আরও দাবি করেন, ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের বেকারত্ব দূর করা সম্ভব। দেশে বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার যাকাত আদায় হতে পারে, যা যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় দেশের উন্নয়নে

ব্যবহারের পরিকল্পনা তাদের রয়েছে। একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় আমরা নাকি অমুসলিমদের জোর করে মুসলমান বানাবো। অথচ আওয়ামী লীগ আমলে মন্দিরে হামলা হলে দায় চাপানো হয়েছে জামায়াত-শিবিরের ওপর। গত দুই বছর দেশে মন্দির পাহারা দিয়েছে আমাদেরই কর্মীরা।তিনি আরও বলেন, আমরা কারও ওপর হামলা করবো না। কিন্তু কেউ হামলা করতে চাইলে আমরা প্রতিহত করার ক্ষমতা রাখি। যুবকদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

চৌগাছা উপজেলা জামায়াতের আমীর গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
এছাড়া বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসূল, যশোর-২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ অন্যান্য নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews