1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

যশোর-বেনাপোল মহাসড়কে আবারও গাছের ডাল ভেঙে বিপর্যয়: কাল থেকে গাছ কাটার কার্যক্রম শুরু

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের ঝিকরগাছা অংশে শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ থেকে আবারও ভেঙে পড়ল বিশাল একটি ডাল। মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টার দিকে কোনো ধরনের ঝড়-বৃষ্টি ছাড়াই নাভারণ কলোনি এলাকায় সড়কের ওপর আছড়ে পড়ে ডালটি। মুহূর্তেই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

ডাল পড়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা হাতে দা-কুড়াল নিয়ে রাস্তায় নামেন এবং দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় ডালটি সরিয়ে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেকেন্ড কয়েকের ব্যবধানে একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়তে পারত। “সামনের ট্রাকটা ঠিক সময়মতো চলে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেলাম,” বলেন নাভারণের বাসিন্দা শাহ আলম।

সাংবাদিক ও নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক আশরাফুজ্জামান বাবু বলেন, “এই সড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রার অন্যতম প্রধান রুট। অথচ দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত ঝুঁকিপূর্ণ গাছ দিনের পর দিন প্রাণহানির শঙ্কা তৈরি করে চলেছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, চিঠি দিয়েছি, অথচ সময়মতো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “এটি কেবল দায়িত্বে অবহেলা নয়—এটি সরাসরি জননিরাপত্তার সঙ্গে খেলা। আজ যদি বড় কোনো প্রাণহানি ঘটত, তখন প্রশাসন জবাব দিত কাকে? এখনই সময়, দ্রুততম সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলা হোক।”

এর আগে, চলতি বছরের ২৯ এপ্রিল যশোর জেলা পরিষদ থেকে ঝিকরগাছা, শার্শা ও কেশবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে এন-৭০৬ মহাসড়কের পাশে জেলা পরিষদ মালিকানাধীন জমিতে থাকা মৃত ও অর্ধমৃত গাছ অপসারণের নির্দেশনা দেওয়া হয়। সেই চিঠিতে সহযোগিতার জন্য স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তাও চাওয়া হয়।

শার্শা উপজেলায় ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে চোখে পড়ার মতো অগ্রগতি হলেও, ঝিকরগাছায় কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি। মঙ্গলবার রাতের ঘটনার পর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার (আজ) থেকেই ঝিকরগাছা অংশে গাছ কাটার কাজ শুরু করা হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, “বন বিভাগের মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে অনুমোদনের অপেক্ষা ফুরিয়েছে। কাল থেকে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ কার্যক্রম শুরু করা হবে।”

উল্লেখ্য, যশোর-বেনাপোল মহাসড়ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ততম জাতীয় রুট। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। অথচ, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী গাছগুলোর একটি বড় অংশই মৃত, অর্ধমৃত কিংবা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জনসাধারণের ভাষ্য, গাছ পড়ে প্রাণহানির পর যেন প্রশাসনের টনক না নড়ে—সেই পুরনো চিত্র এখন আর সহ্য করার মতো নয়। ঝড়বৃষ্টি ছাড়াই ডাল ভেঙে পড়া এই ঘটনা ফের প্রমাণ করল, মানুষের জীবনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এখন দেখার বিষয়—ঘোষিত সময় অনুযায়ী গাছ কাটার কার্যক্রম সত্যিই শুরু হয় কি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews