1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

রক্তসৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন।’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন। আর এজন্য প্রয়োজন রক্তের সঠিক গ্রুপ নির্ণয়।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর ১৪ বছর পুর্তি উপলক্ষ্যে রক্তসৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শুরু হয়েছে। যা বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। রক্ত সৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার আয়োজনে রক্তের গ্ৰুপ নির্ণয় কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসছেন।

রক্তসৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখা এ ক্যাম্পেইনের আয়োজন করে। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি। আমাদের সংগঠনটি স্বেচ্ছায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

এ সময় রক্ত সৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মডেল গার্লস ডিগ্রি কলেজ শাখার সমন্বয়ক মনজিলা আক্তার, জিহাদ, নাজমুল, রেদোয়ান, তাসলিমা আক্তারসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews