
মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি কে.আর.এম পেয়ারউদ্দিন মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব চৌধুরী মোঃ আবু হোসেন ইবনে হাশেম,দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী,মহাপরিচালক, (মা.উ.শি.) প্রতিনিধি ইউছুপ মিয়া চৌধুরী,জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মোর্শেদুল হক চৌধুরী,বোর্ড প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম,অভিভাবক সদস্য আবদুল মান্নান রনি, খোরশেদ আলম ও মোহাং হোছন আলী, এম আহছানুল করিম পীরজাদা, প্রমূখ।
কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মুন্সি রুহুল আমিন ও রসায়ন বিভাগের শিক্ষক পুষ্প বড়ুয়া এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ একরাম। একাদশ শ্রেণিতে নবীন শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জাবেদ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া নবীন বরণ অনুষ্ঠানে অতিথিদের আসন গ্রহণের পর স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ও কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মোহাম্মদ আজিজুর রহমান শরীফ, কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও জীব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মুহাম্মদ রেজাউল করিম,শিক্ষক পরিষদের সম্পাদক ও কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক জনাব আবু মহসিন মোঃ মনজুরুল কাদের। উদ্বোধনী সংগীত পরিবেশন করেছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এরপর নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঈশা মনি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ সোহেল।
Leave a Reply