
আশরাফুল ইসলাম জুয়েল(কুলাউড়া প্রতিনিধি) গরীব ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছেন কুলাউড়া উপজেলার রাউৎগাও লন্ডন প্রবাসী সাবেক ছাত্রনেতা খন্দকার আব্দুল করিম নিপু। তিনি গরীব ও অসহায় ১০০টি পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছেন।
এ উপলক্ষে (১৪ মার্চ) বৃহস্পতিবার বিকেলে নিজবাড়িতে উনার ছোট ভাই আব্দুল করিম টিপুর উপস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা আব্দুল করিম নিপুর ভূয়সী প্রশংসা করেন।
আব্দুল করিম নিপু মুঠোফোনে বলেন আমাদের এই রমজানের উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
Leave a Reply