
মো: আজাদ খান,চিতলমারীঃ বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে ছয় মাসের জন্য যশোর বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মু: এনামুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এডহক কমিটির সভাপতি হিসেবে ( যশোর বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে) সাবেক ছাত্রনেতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: ফজলুল হক শেখ, সাধারণ শিক্ষক সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) মো: রাজিব তরফদার, অভিভাবক সদস্য ( জেলা প্রশাসক/ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত) মো: ফরিদ শেখ, সদস্য সচিব, প্রধান শিক্ষক (পদাধিকার বলে)।
তথ্যটি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈ।
Leave a Reply