
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ-তাড়াশ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, প্রযুক্তি খাতসহ বিভিন্ন খাতে সারাদেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষকে কখনও না খেয়ে থাকতে হয় না। তিনি আরো বলেন, সরকার সমাজিক নিরপাত্তা বেষ্টনী প্রকল্পের মাধ্যমে সমাজের অসহায় দরিদ্র, প্রতিবন্ধি,বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যক্ত নারীদের বছরের পর ধরে খাদ্য এবং অর্থসহায়তা দিয়ে যাচ্ছে। কৃষিবিদ সুইট আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন।বুধবার(১৮ অক্টোবর) বিকালে তাড়াশের মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাজারে সকল শ্রেণীর জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় ,স্থানীয় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও নওগাঁ ইউনিয়নের মহিষলুটি আঞ্চলিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি কর্তৃক নির্বাচন বানচাল ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে নেতাকর্মীদের পরামর্শ দিয়ে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
Leave a Reply