
শফিকুল ইসলাম সোহেল (ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি) :
সাভারে ডাকাতির প্রস্ততিকালে ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)ও অপরদিকে বিপুল পরিমাণ জাল টাকা সহ ২জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আসামিদের পৃথক মামলায় আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছে। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে সেখান থেকে সোহাগ মোল্লা, সুজন মিয়া,চাঁন মিয়া, ইমরান হোসেন ও হৃদয় নামে ৫জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল,ধারালো ছুরি ও লোহার রড।
অপরদিকে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানায়, গত রাতে পাথালিয়া ইউনিয়নের আমবাগানস্থ্য মিজানুর রহমানের বাসার ৪র্থ তলায় অভিযান চালিয়ে ১হাজার টাকার ৪শ টি জাল নোট সহ কারবারি সানজিদা আক্তার ও সাদ্দাম হোসেন নামে দুইজন কে গ্রেফতার করা হয়।
উভয় আসামিদের পৃথক মামলায় আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
Leave a Reply